বিসমিল্লাহির রাহমানির রাহিম সফর সিডিউল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! [Readers of other languages are encouraged to use Google Translate t…
Read moreSehri • Iftar • Sunrise • Sunset • Prayer Times
২০০১ ইং সনে হঠাৎ করে সৈয়দ জিন আরিফের শরীরে, একজন মহিলা জিন তার সমস্ত দল-বল নিয়ে উদ্ভব হতে থাকে! বিভিন্ন ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজ ২০২৬ খ্রিস্টাব্দে এসে মনে হচ্ছে যেন এ মহিলা জিনেরা মানবাকৃতিতে প্রত্যক্ষভাবে আমার নিকট প্রকাশিত হবে ও মানব কল্যাণে নিবেদিত হবে! তারা আমাকে এই বুঝাচ্ছে যে, তারা অনেক অনেক ধনী! এবং তারা মানুষ ও জিনদের কল্যাণে এই পৃথিবীতে অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করবে! আর সত্যিই যদি তারা এ পৃথিবীতে মানুষ ও জিনদের কল্যাণে বড় ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করে, তবে ইন’শা আল্লাহ তা’আলা আশা করছি, তারা এ মহাবিশ্বের জন্য অবশ্যই মোস্ট ইম্পরট্যান্ট পারসন হিসেবে পরিগণিত হবে! আর তাই প্রয়োজন হবে তারা কখন কোথায় যাবেন; মানুষ, জিন ও পৃথিবীর জন্য কী করবেন,তা মানুষ ও জিনদের নিকট প্রকাশ্যে জানানোর, যাতে মানুষ ও জিনেরা সহজে তাদের সফর সিডিউল সম্পর্কে অগ্রিম জানতে পারে! এখানে তারা যাবে মানে আসলে আমি যাব! কারন তারা আমার শরীরে থাকে, আমার সাথে থাকে! তাই তাদের উদ্যোগ, মানে আমার উদ্যোগ এবং আমার উদ্যোগ মানে তাদের উদ্যোগ! এখানে আলাদা করে দেখার কোন সুযোগ নেই! আর এই প্রয়োজনে তৈরি করেছি আমি ব্লগটি! পরিশেষে আমার জিনেরা যাতে মানবাকৃতিতে আমার নিকট ওপেন হয়ে মানব ও জিন কল্যাণে নিবেদিত হতে পারে সেজন্য;এবং আমরা যেন, মানুষ জিন ও এ পৃথিবীর প্রয়োজনে ভাল কিছু করতে পারি; সেজন্য গুগল, ইউটিউব ও ফেসবুক সহ সকল মানুষ ও জিন এর আন্তরিক ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি! আল্লাহ হাফেজ!
Social Plugin