বিসমিল্লাহির রাহমানির রাহিম
![]() |
| সফর সিডিউল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! [Readers of other languages are encouraged to use Google Translate to read the content in their own language! The Google Translate tool is available right here on this page—simply locate it and click!] |
"সৈয়দ জিন আরিফের বাহিরে কোথাও যাওয়া বিষয়ক সিডিউল প্রকাশের প্রাথমিক নিয়ম কানুন বা তার সফর বিষয়ক প্রয়োজনীয় জ্ঞাতব্য"
আপনারা জানেন আমার শরীরে এবং আমার সাথে একদল মুসলিম মহিলা জিন থাকে!
আমার সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা আমার অন্যান্য ব্লগঃ ভিজিট করুন!
২০২৬ খ্রিস্টাব্দে আমি আশা করছি, মানবাকৃতিতে প্রত্যক্ষভাবে আমার ও আমাদের বংশীয় উন্নতিতে এবং মানুষ, জিন ও এ পৃথিবীর কল্যাণে তারা আমার নিকট ওপেন হবে!
যেহেতু তারা বলছে, তাদের কাছে অনেক অনেক অর্থ সম্পদ রয়েছে এবং মানুষের আকৃতিতে ও তাদের দ্বারা সম্ভব অন্যান্য আকৃতিতে প্রকাশ্যে, মানুষের নিকট প্রত্যক্ষ ও বাস্তবিক ভাবে প্রকাশিত হবে; তাই এ পৃথিবীর জন্য এটি একটি ঐতিহাসিক বিষয় হবে বলে মনে করছি!
আর তাই মহান আল্লাহু তা'য়ালা যদি আমার এবং আমাদের ভাগ্যে রাখেন, ও যদি আমার এ মহিলা জিন সম্প্রদায়কে মানবাকৃতিতে দুনিয়াতে ওপেন করতে যদি তাদেরকে মনঃপুত করাতে পারি বা তারা যদি দয়া করে ওপেন হয়; তবে তাদেরকে ঘিরে মানুষের থাকবে হয়তো প্রচুর কৌতুহল এবং তাদের কাছে পাওয়ারও হয়তো অনেক কিছু থাকতে পারে! যেহেতু তারা বলতেছে তারা অনেক ধনী!
ইতিমধ্যে আমি বলেছি যে, তারা যদি আমার নিকট আসে এবং ওপেন হয়; তাহলে আমার কাজ এবং তাদের কাজ একই হবে!
অর্থাৎ আমি যে উদ্যোগ গ্রহণ করবো, তা তাদের দ্বারাই গ্রহণ করব; আবার তারা যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, তা আমার দ্বারাই গ্রহণ করা হবে!
মানে আমাদের মন শরীর ও ব্রেন একটাই!
এমতাবস্থায়, মানুষ ও জিনদের আহবানে বা জিন ও মানুষদের প্রয়োজনে বা পৃথিবীর কোন জ্ঞান-বিজ্ঞানের প্রয়োজনে, যদি আমরা কোন দিকে সফর করার ফাইনালী সিদ্ধান্ত গ্রহণ করি; তবে মানুষের সহিত সম্পর্কিত এ ধরনের বড় কোনো সফর সম্পর্কে তাদেরকে জানানোর উদ্দেশ্যে; আমাদের প্রয়োজনীয় নির্দেশিকা এবং সফর সিডিউল; সফরে বেরুবার বা সফর বাস্তবায়নের তারিখের কমপক্ষে তিন দিন আগে আমরা এ ব্লগে লিখে রাখবো বা প্রকাশ করব ইন'শা আল্লাহু তা'আলা !
যাতে মানুষ ও জিনেরা সহজে বুঝতে পারে, এ সফর বিষয়ে আমাদের সিদ্ধান্ত কী বা আমরা এ সফরে কী কী করব; কোথায় কী করব, না করব, ইত্যাদি!
সেই হিসেবে এটি হচ্ছে, আমাদের সফর প্লান এবং সফর সিডিউল জানার ও জানানোর নির্ধারিত ব্লগ!
সুতরাং যখন তারা ওপেন হবে এবং যখন প্রয়োজন হবে তখন থেকেই এই ব্লগে আমরা পোস্ট পাবলিস্ট করব ইন'শা আল্লাহু তা'আলা!
তো তারা যাতে ওপেন হতে পারে, বা তারা যাতে ওপেন হয় এবং যে সফরের সিডিউল লিখে, অগ্রিম মানুষ এবং জিনদেরকে জানাতে হবে এ ধরনের গুরুত্বপূর্ণ সফর যাতে তারা বা আমি করতে পারি; এবং এই ব্লগে তা যেন আমরা পাবলিস্ট করতে পারি; সেজন্য সকল জিন ও মানুষের নিকট; আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি!
এবং আমরা সবাই অপেক্ষায় থাকছি যে, ইন'শা আল্লাহু তা'আলা, আল্লাহু তা'য়ালার রহমতে তারা ওপেন হবে এবং আমরাও হয়তো আল্লাহু তা'আলা তাওফিক দিলে, তাহলে, এ ব্লগে পোষ্ট পাবলিশ করতে পারব!
সে পর্যন্ত সকলে ভাল থাকুন! সুস্থ থাকুন! সুন্দর থাকুন! আল্লাহ হাফেজ!
--: সমাপ্ত :--
ণন

0 Comments